কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে পথসভায় যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই বাংলাদেশ আজ সফল। তার নেতৃত্বেই বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। তিনি এখন সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। এ কারনে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো শেখ হাসিনাকে নিয়ে গবেষনা করে।

আজ ১৫ জুন সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় জেলা যুবলীগ আয়োজিত পথসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওমর ফারুক চৌধুরী যুবলীগের সকল পর্যায়ের কর্মীদের দেশের উন্নয়ন কাজে অগ্রনী ভুমিকা রাখার আহবান জানান।
জেলা যুবলীগের সভাপতি রেজাউর রহমান চঞ্চলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাধারন সম্পাদক হারুর অর রশীদ, সাংগঠনিক সম্পাদক বদিউল আলম বদি, জেলা যুবলীগের সাধারন সম্পাদক ফারুক হোসেন মানিকসহ যুবলীগের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দ।

এসময় টাঙ্গাইল জেলা যুবলীগের সকল সাংগঠনিক ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…