কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে বন্যার আগাম কার্যক্রম বাস্তবায়নের বিষয়ে রেড ক্রিসেন্টের কর্মশালা

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে পূর্বাভাস ভিত্তিক অর্থয়ান প্রকল্পের আওতায় বন্যার আগাম কার্যক্রম বাস্তবায়নের নীতিমালা বিষয়ক বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইল এলেঙ্গা রিসোর্ট হলরুমে ৬ জুলাই শনিবার সকালে টাঙ্গাইলসহ ৬ জেলার রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী, ইউনিট অফিসার ও যুব স্বেচ্ছাসেবকসহ ৩৬ জন দিনব্যাপী কর্মশালায় অংশ গ্রহণ করেন।

কর্মশালায় টাঙ্গাইল জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড. জাফর আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান খান ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির কেন্দ্রিয় ও বিভিন্ন জেলার নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে কর্মীদের দিনব্যাপী কর্মশালায় বন্যার্তদের পাশে কাজ করার বিষয়ে দিক নির্দেশনা দেয়া হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…