কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে বাস- ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১ আহত ৮

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর এলেঙ্গায় বাস- ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ৮ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ৩ জানুয়ারী সকাল সাড়ে নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রাফিক সার্জেন্ট প্রণব কুমার সরকার জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা- টাঙ্গাইল মহাসড়কের কালিহাতীর এলেঙ্গায় পৌঁছালে ঢাকাগামী একটি বালু ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় ঘটনাস্থলেই এক অজ্ঞাত নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৮ জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ট্রাকের নম্বর টাঙ্গাইল ট ১১-০৩৮১ ও বাসের নম্বর ঢাকা মেট্রো জ- ১৪০১৩৫

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…