কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইল জেলা বিএনপি পুলিশী বাধায় বিক্ষোভ সমাবেশ ও স্বারকলিপি প্রধান করেছে।

 

 

বিশেষ প্রতিনিধি, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলায় কারাদন্ডাদেশ দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ ও স্বারকলিপি প্রধান করেছে টাঙ্গাইল জেলা বিএনপি।

আজ রবিবার জেলা বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে যাওয়ার সময় পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে দলটির সিনিয়র নেতাকর্মীরা টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নেছার উদ্দিন জুয়েল এর নিকট স্বারকলিপি প্রদান করেন।

এরআগে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ছাইদুল হক ছাদু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল, সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহীন, যুগ্ম সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান শফিক, পৌর বিএনপি সভাপতি আলহাজ জাহাংগীর হোসেন, সাধারণ সম্পাদক শাহীন আকন্দ, সদর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসগর আলী, জেলা ছাএদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম।

bnp-tangail

আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আরফান মোল্লা, সাংগঠনিক সম্পাদক হামিদ তালুকদার, দপ্তর সম্পাদক মির্জা শাহীন, সদর উপজেলা বিএনপি'র সভাপতি মুক্তিযোদ্বা আঃ হামিদ, বিএনপি নেতা এডভোকেট জামাল হোসেন, দিপু হায়দার খান, জেলা মহিলা দলের সভানেত্রী নিলুফার ইয়াসমিন খান, সাধারণ সম্পাদক এডভোকেট মমতাজ করিম, যুবদল নেতা টিটন খান, মাসুদ তালুকদার, ছাএদলের ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান জুয়েল, সহ-সভাপতি জাহিদ হাসান মালা, সালেহ মোঃ শাহী ইথেন, কবীর হোসেন, আবেদ খান ইমন, তাতী দলের সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আঃ রউফ, শাহীন তালুকদার, শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আঃ হালিম, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমানসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশ পরিচালনা করেন জেলা বিএনপি'র প্রচার সম্পাদক ও শ্রমিক নেতা এ কে এম মনিরুল হক ভিপি মুনীর।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…