কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে বিদেশি পিস্তলসহ দুই সহোদর ভাই গ্রেপ্তার, ০৫ রাউন্ড গুলি উদ্ধার

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পিরিজপুর গ্রাম থেকে বিদেশি পিস্তল’সহ নেশাগ্রস্থ সহোদর দুই ভাইকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। আটককৃতরা হচ্ছে পিরিজপুর গ্রামের মৃত রতন ভৌমিক এর ছেলে সুমন কুমার ভৌমিক (৪০) ও সুব্রত ভৌমিক (৩২)। টাঙ্গাইল পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আজ ১৫ জানুয়ারী মঙ্গলবার প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আহাদুজ্জামান মিয়া।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল জেলার সুপার জনাব সঞ্জিত কুমার রায় এর নির্দেশনায় জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) অফিসার ইনচার্জ শ্যামল কুমার এর সহযোগিতায় এসআই হাফিজুর রহমান (১), এসআই হাফিজুর রহমান (২) ও এএসআই মো. হাফিজুর রহমান, কনস্টেবল মোঃ শামসুজ্জামান, মেহেরুল, হুমায়ন ও শাহিবুল ইসলাম এর নেতৃত্বে দেলদুয়ার উপজেলার পিরোজপুর এলাকা হতে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশী পিস্তল একটি ম্যাগাজিন ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন যাবত তারা দুই ভাই মাদক ব্যবসার সাথে জড়িত। আসামিদের বিরুদ্ধে নিয়মিত একটি অস্ত্র আইনে মামলা ও একটি পুলিশ এসল্ট মামলা রুজু করা হইয়াছে। এ ঘটনায় পুলিশ সদস্য মেহেরুল ও সাইফুল ইসলাম আহত হয়েছে। তাদের সাথে জড়িদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…