কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। মানহীন খাবারের জন্য আর্থিক জরিমানা।

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পবিত্র রমজান মাসে খাবারের গুণগত মান ঠিক রাখার লক্ষ্যে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ২০ মে রবিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান, মো. শাহরিয়ার রহমান ও নূরে-এ-আলম
সিদ্দিকীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান বলেন, পবিত্র রমজান মাসে খাবারের গুণগত মান ঠিক রাখার জন্য সদর উপজেলার পোড়াবাড়ী এলাকার দুধের বাজার, শহরের জগলু রোডে বিভিন্ন ফলের দোকানে ও বিভিন্ন খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। খাবারের মান ভাল না থাকায় ভিক্টোরিয়া ফুড জোনের ম্যানেজার শামীম-আল-মামুনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় দশ হাজার টাকা, আদি বসাক টি স্টলের মালিক সুমন বসাককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ধারায় দুই হাজার টাকা ও পুরাতন বাসস্ট্যান্ড এলাকার ঢাকা চাপ রেস্টুরেন্ট মালিককে ৫ হাজার টাকা
জরিমানা করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…