কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ॥ ভেজাল ও মেয়াদ উত্তীর্ন পন্য রাখায় আর্থিক জরিমানা॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল শহরের বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান ও আব্দুল করিমের নেতৃত্বে ১৯ সেপ্টেম্বর বুধবার এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার রহমান জানান, শহরের বটতলায় দি নিমন্ত্রণ ও ক্যাপসুল মার্কেটের শ্রীমতী প্রশাধনী, ১-৯৯ শপিং মল, সজনী কসমেটিক এর দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দোকানগুলোতে মেয়াদ উত্তীর্ণ, ভেজাল পণ্য পাওয়ার অপরাধে বিএসটিআই এর ১৯৮৫ সালের ২৪/৩১ এর ‘ক’ ধারায় দোকান মালিককে আর্থিক জরিমানা করা হয়। অভিযান শেষে ভেজালযুক্ত বিভিন্ন পণ্য জব্দ করে এনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ধ্বংস করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…