কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে মায়েদের পা ধুয়ে বিশ্ব ভালবাসা দিবস পালন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে ভিন্ন আঙ্গিকে তৃতীয় বারের মত পালিত হলো বিশ্ব ভালবাসা দিবস। মায়েদের সম্মানে আয়োজন করা হয় এ অনুষ্ঠানটি।

আজ ১৪ ফেব্রুয়ারী সকালে হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের উদ্যোগে দৃষ্টিনন্দন এসপি পার্কে দুই শতাধিক মায়ের পা ধুয়ে দেন তাদের শিশু সন্তানেরা। পরে মায়ের জন্য ভালবাসা স্লোগান দিয়ে শিশুরা তাদের হাতে সম্মাননা পদক তুলে দেন।

হাতেখড়ি প্রি-প্রাইমারী স্কুলের চেয়ারম্যান নওশাদ রানা সানভীর পরিচালনায় টাঙ্গাইল প্রেসক্লাবের সভপতি জাফর আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। বিষেশ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সেলিম আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আহাদুজ্জামান মিয়া, জেলা শিক্ষা কর্মকর্তা লায়লা খানম ও জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…