কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলা চিকিৎসকের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভঃ

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন মুক্তিযোদ্ধার সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত চিকিৎসকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে টাঙ্গাইলে স্থানীয় মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। টাঙ্গাইল শহীদ মিনার প্রাঙ্গণে ২৮ নভেম্বর বৃহস্পতিবার এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। এসময় মুক্তিযোদ্ধার সন্তান ও স্বাধীনতার স্বপক্ষের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুর রহমান খান (বিপ্লব), সাধারণ সম্পাদক মো. রাশেদ খান মেনন (রাসেল), ওমর ফারুক বিপ্লব, সাজ্জাদ খোশনবীশ, মো. শাহ-আলম, মো. রুবেল আনছারি, মো. নাসির উদ্দিন, মো. হাবিব খান, ইকবার চৌধুরি, বিভাস কৃষ্ণ চৌধুরী, জহিরুল, জিয়াদ সিদ্দিক, মো. মামুন খান, মো. মাসুদ পারভেজ, অলিদ হাসান শাকিল, শাহাদত হোসেন প্রমুখ।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান ভূঁইয়ার মুক্তিযোদ্ধা সনদ ছিঁড়ে ফেলার ঘটনায় জড়িত চিকিৎসক শহীদুল্লাহ কায়সারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…