কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে ১৯জন জেলেকে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের যমুনা নদী থেকে ইলিশ মাছ ধরার অপরাধে তিনটি স্থান থেকে ১৯জন জেলে ও একজন ভুয়া সাংবাদিককে জেল জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ ২১ অক্টোবর সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ইলিশ মাছ কিনতে আসা একজন ক্রেতাকেও গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে ভ্রাম্যমান আদালত। ভোরে টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী, কাকুয়া ও হুগড়া ইউনিয়ন এলাকায় যমুনা নদীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সমীরন কুমার সাহা।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে ইলিশ মাছ ধরছে জেলেরা। এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১৯জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…