কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ৯০ পিস ইয়াবা ও ৩টি মোবাইল ফোন’সহ গ্রেপ্তার ২জন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে র‌্যাব-১২ সিপিসি-৩ এর অভিযানে ৯০ পিস ইয়াবা ও ০৩ টি মোবাইল ফোন’সহ ২ জন আসামী গ্রেপ্তাার হয়েছে। ১০ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে রাত ০৯.৪০ মিনিটে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এর নেতৃত্বে একটি আভিযানিক দল জেলার সদর থানাধীন মগড়া ইউনিয়নের বিলজোকা গ্রামে মোঃ মকবুল হোসেন এর বাড়ীতে অভিযান পরিচালনা করে। ওইসময় টাঙ্গাইল সদরের বিলজোকা গ্রামের মোঃ মকবুল হোসেন এর ছেলে মোঃ মামুন মিয়া (২৩) ও কাগমারা গ্রামের মোঃ আবু বক্কর সিদ্দিকের ছেলে মাঃ সোহান মিয়া (২১) কে ৯০ পিস ইয়াবা ও ০৩ টি মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদ্বয় জিজ্ঞাসাবাদে জানায় দীর্ঘদিন যাবৎ তার অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ব্যবসার সাথে জড়িত। মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে টাঙ্গাইল জেলার সদর থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকার মাদক সেবীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী ইয়াবা ট্যাবলেট সরবরাহ করে। সেইসাথে যুবকদের মাদক সেবনে উদ্ভুদ্ধ করে আসছে।
র‌্যাবের বিজেও-৪৫৯৫৪ ডিএডি মোঃ আকরাম হোসেন র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল বাদী হয়ে উদ্ধারকৃত মালামাল সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…