কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরির নিয়োগ পরীক্ষা শুরু

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে সরকার নির্ধারিত ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরির নিয়োগ পরীক্ষা শুরু হয়েছে। টাঙ্গাইল পুলিশ লাইন্স মাঠে ১জুলাই সোমবার সকালে আগ্রহী প্রার্থীদের শারীরিক মাপ ও বিভিন্ন ধরনের শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয়। আগামীকাল ২ জুলাই বেলা ৩টায় লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর আগামী ৬ জুলাই শনিবার সকাল ১০টায় লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশের পর মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, টাঙ্গাইল জেলায় ৫৮জন পুলিশ কনস্টেবল নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ৪৯জন পুরুষ এবং ৯জন মহিলা। পুলিশ কনস্টেবল পদে আগ্রহী প্রার্থীরা মাত্র ৩ টাকা মূল্যের একটি চালান ফরম ও ১০০ টাকা ট্রেজারি জমার মাধ্যমে পরীক্ষায় অংশ নিচ্ছে। এর বাইরে তাদের আর কোন টাকা খরচ হচ্ছে না। নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার জন্য আহবান জানিয়ে ব্যাপক প্রচারনা চালানো হচ্ছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…