কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ৫৭২ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে ৫৭২ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১২।
আজ ১১ জুলাই বুধবার দুপুরে টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি-৩ এর কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ রবিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

আটককৃত তিন মাদক ব্যবসায়ী হলো চাপাঁইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার মৃত শামস উদ্দিনের ছেলে মো. তোফাজ্জল (২৭), মানিকগঞ্জ জেলার সিংড়া থানার আব্দুর রবের চেলে মো. আশরাফুল (২২) ও দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার মো. মিজানুর রহমানের ছেলে নাজমুল হক (১৮)।

র‌্যাবের কমান্ডার জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি মাদকদ্রব্য নিয়ে চাপাঁইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে একটি মাল বোঝাই ট্রাক রওনা হয়েছে। পরে র‌্যাবের একটি আভিযানিক দল গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা মোড় সংলগ্ন কাজলী সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে গতকাল সন্ধ্যায় তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাদের দেওয়া তথ্য মতে একটি মাল বোঝাই ট্রাক থেকে ভারতীয় নিষিদ্ধ ৫৭২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…