কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে ৭ দফা দাবিতে প্রাথমিক শিক্ষক সমিতির মানববন্ধন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখা। টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল নির্ধারণ সহ ৭ দফা দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি সদর উপজেলা শাখার সভাপতি মো. হারুনার রশিদের সভাপতিত্বে ওই সময় বক্তব্য রাখেন জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম, সহ-সভাপতি নাইয়ার জাহা ফারজানা, হোসনে আরা প্রমুখ।

বক্তারা বলেন, অষ্টম জাতীয় বেতন স্কেলে অনুযায়ী সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন স্কেল প্রদান করতে হবে। প্রাথমিক শিক্ষায় নিয়োগের ক্ষেত্রে সহকারী শিক্ষকের পদকে এন্ট্রিপদ ধরে শতভাত বিভাগীয় পদোন্নতির মাধ্যমে পরিচালক পর্যন্ত পদোন্নতির ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ সময় শিক্ষক নেতারা তাদের পরবর্তী কর্মসূচী ঘোষনা করেন। তারা আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৩ টায় জেলা সদরে মানববন্ধন করে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করার ঘোষণা দেন। ২৭ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে ২৮ সেপ্টেম্বর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…