কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইল এসপি পার্ক পরিচালনা কমিটির বিশেষ সভা ও পার্ক পরিদর্শন॥

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের দৃষ্টিনন্দন এসপি পার্কের পরিচালনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এর সভাপতিত্বে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে ২৯ অক্টোবর সোমবার বিকালে ওই সভা অনুষ্ঠিত হয়।

এসময় পার্কের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন পার্ক পরিচালনা কমিটির সদস্য সচিব টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ শরিফুল হক, অতিরিক্ত পুলিশ সুপার শফিকুল ইসলাম, সহসভাপতি হারুনঅর রশীদ, অ্যাডভোকেট পিপি এস আকবর খান, অ্যাডভোকেট এপিপি মোঃ মনিরুজ্জামান সেলিম, বীর মুক্তিযোদ্ধা খঃ ফেরদৌস আলম রঞ্জু, অধ্যক্ষ এনামুল করিম শহীদ, অধ্যক্ষ ড. হাবিবুর রহমান, সাংবাদিক রতন সিদ্দিকী, ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ ইকবাল হোসেন আলী, মানবাধিকার কর্মী নাজমুস সালেহীন, আইসিটি বিষয়ক সম্পাদক মোঃ রাশেদ খান মেনন (রাসেল), গণপূর্ত বিভাগের প্রতিনিধি, এলজিইডি’র প্রতিনিধি,পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি,'সহ পরিচালনা কমিটির অন্যান্য সদস্যগণ। সভার মূল আলোচ্য বিষয় ছিল পার্কের বিনোদন কেন্দ্র বৃদ্ধি, নতুন কিছু রাইড স্থাপন, পার্কের সৌন্দর্য বৃদ্ধি, পার্কের আয় ব্যয়’সহ দৃষ্টিনন্দন এসপি পার্কটির সার্বিক উন্নয়ন।

এরপর পুলিশ সুপার'সহ পরিচালনা কমিটির সদস্যগণ এসপি পার্ক পরিদর্শন করেন। পার্ক পরিদর্শন শেষে পুলিশ সুপারের আমন্ত্রনে পরিচালনা কমিটির সদস্যগণ বিকালের নাস্তা ও কফি পানের আড্ডায় অংশগ্রহন করেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…