কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলের বাসাইলে গাছ চাপা পড়ে এক শ্রমিক নিহত

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের বাসাইলে গাছ চাপা পড়ে নায়ের আলী নামে এক শ্রমিক নিহত হয়েছেন। সকাল সাড়ে ৯টার দিকে ঘটনাটি ঘটে।

নিহত ওই শ্রমিকের বাড়ি বাসাইল উপজেলার দেওলী গ্রামে।পুলিশ ও স্থানীয়রা জানান, বাসাইল উপজেলার দেওলী গ্রামের নায়ের আলী দীর্ঘ দিন যাবৎ গাছ কাটার কাজ করে আসছিলেন। সকালে পাশ^বর্তী দাপনাজোর গ্রামের বজলুর রহমানের বাড়িতে গাছ কাটতে যায়। এক পর্যায়ে একটি গাছ ছিটকে গিয়ে তার উপর পড়ে। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। আইনী প্রক্রিয়া শেষে স্বজনরা লাশটি দাফনের জন্য বাড়ি নিয়ে গেছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…