কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ইতিহাস সৃষ্টিকারী গাড়িবহর নিয়ে টুঙ্গিপাড়ায় রানা

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইল ৩(ঘাটাইল) আসনের সাবেক সাংসদ আমানুর রহমান খান রানা ৭'শতাধিক গাড়িবহর সাথে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর কবর জিয়ারত করেছেন । এসময় তার সাথে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন । গত ৮ জুলাই টাঙ্গাইল কারাগার থেকে জামিনে মুক্তি পাবার পর তিনি ঢাকা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এবং পরবর্তীতে তিনি তার নির্বাচনী এলাকা ঘাটাইল এবং টাঙ্গাইলের নেতাকর্মীদের নিয়ে আজ ১৩ জুলাই সকাল ছয় ঘটিকার সময় টাঙ্গাইল থেকে প্রায় ৭০০ থেকে ৭৫০টি হাইস, নোয়া, প্রাইভেট কার ও বাস নিয়ে যাত্রা শুরু করেন।

টুঙ্গীপাড়া পৌঁছানোর পর তিনি সর্বপ্রথম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন । এবং তার কবর জিয়ারত করেন । এটিই ছিল দেশের সর্বোচ্চ ও দীর্ঘ গাড়িবহরের শোভাযাত্রা । এই বিশাল গাড়িবহরের শোভাযাত্রাটি আটঘন্টায় কয়েকটি জেলা প্রদক্ষিন করে জাতির জনক বঙ্গবন্ধুর সমাধিস্থল টুঙ্গিপাড়া গিয়ে পৌছে | এসময় রাস্তায় দীর্ঘ যানযটের সৃষ্টি হয় ।

আরও পড়ুন

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৭ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৭ জুন, ২০২৬, রবিবার। ২৪ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৮তম (অধিবর্ষে ১৫৯তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৬ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৬ জুন, ২০২৬, শনিবার। ২৩ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৭তম (অধিবর্ষে ১৫৮তম) দিন। একনজর…

অন্যান্য

ইতিহাসের এই দিনে: ৫ জুন

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ ৫ জুন, ২০১৭, শুক্রবার। ২২ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ। গ্রেগরীয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ১৫৬তম (অধিবর্ষে ১৫৭তম) দিন। একন…