কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টেবুনিয়া মহিলা কলেজের ১৭তম ব্যাচের ক্লাস উদ্বোধন

আরিফ আহমেদ সিদ্দিকী, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনা সদর উপজেলার টেবুনিয়া মহিলা কলেজের ১৭তম ব্যাচের ক্লাস উদ্বোধন উপলক্ষে পহেলা জুলাই অত্র কলেজ মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের এডহক কমিটির সভাপতি মো. জালাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উক্ত কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মো. সাদেক আলী বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, যথাক্রমে বিশিষ্ট সাংবাদিক ও নাট্যকার এইচ কে এম আবু বকর সিদ্দিক, মির্জাপুর দাখিল মাদরাসার সুপার আ ন ম ফজলুর রহমান, টেবুনিয়া হাজেরা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বুরহানুল ইসলাম, বাংগাবাড়িয়া দাখিল মাদরাসার সুপার মো. আব্দুল জব্বার। স্বাগত বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ এএইচএম রাকিবুল বারী। অন্যদের মধ্যে ইউপি সদস্য সদর আলী প্রমুখ। উপস্থাপনায় ছিলেন প্রভাষক সাইফুল ইসলাম শুভ।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…