কাগজ২৪ — অবিচল সত্যের পথে

শরীয়তপুরে পদ্মায় ট্রলার ডুবে নিখোঁজ-৩।

সৈয়দ মেহেদী হাসান, শরীয়তপুর প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঈশ্বরকাঠি এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী ট্রলার ডুবে শিশুসহ ৩ জন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকালে সাড়ে ৭টার দিকে নড়িয়ার মূলফুদগঞ্জ মজিদ শাহ মাজার থেকে ১৪ জন যাত্রী নিয়ে ফেরার সময় ট্রলারটি ডুবে যায়।

নিখোঁজরা হলেন, মৃত তাবেদ আলী আকনের স্ত্রী শিরিন বেগম (৬০), ইব্রাহিম খালাসীর ছেলে রুমান খালাসী (১৪) ও দেলোয়ার হাওলাদারের আড়াই বছরের মেয়ে আয়সা আক্তার। সকলেই শরীয়তপুরের জাজিরা উপজেলার বড়কান্দি ইউনিয়নের উত্তর ডুবলদিয়া ধলু আকনকান্দি গ্রামের বাসিন্দা।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মজিদ শাহ্ মাজার থেকে ১৪ জন যাত্রী নিয়ে যাওয়ার পথে পদ্মা নদীতে ট্রলারডুবির এ ঘটনা ঘটে। এসময় ১১ জন সাঁতরে পারে উঠতে পারলেও শিশুসহ তিনজন নিখোঁজ রয়েছেন। আমরা চেষ্টা করছি তাদের উদ্ধার করতে।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…