কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পঞ্চগড়ের বোদায় বাবার ট্রাক্টরে পিষ্ট হয়ে সন্তানের মৃত্যু

 

 

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের বোদা উপজেলায় বাবার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মিনহাজ হোসেন নামে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ জানুয়ারী) বিকেলে জেলার বোদা উপজেলার বোদা সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত মিনহাজ ওই এলাকার আব্দুল মান্নানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে আব্দুল মান্নান হালচাষ করে ট্রাক্টর নিয়ে বাড়ি ফিরলে বাবাকে
দেখার জন্য দৌড়ে বের হয় মিনহাজ। হঠাৎ মিনহাজ দৌড়ে ট্রাক্টরের সামনে এসে পড়ায় সামলাতে পারেননি মান্নান। এতে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মিনহাজ মারা যায়। বাবার ট্রাক্টরের চাপায় ছেলের এমন করুন মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নুরুল ইসলাম বাবার ট্রাক্টরে পিষ্ট হয়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।


কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…