কাগজ২৪ — অবিচল সত্যের পথে

‘ঠাকুর শান্তি পুরস্কার’ গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ প্রদান করা হয়েছে। কলকাতা এশিয়াটিক সোসাইটি এই পুরস্কার প্রদান করে।

কলকাতা এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ইশাহ মোহাম্মদ ভারতের রাজধানীর হোটেল তাজমহলে এক অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও কলকাতা এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রত চৌধুরী।

এর আগে অন্যান্যের মধ্যে বিশিষ্ট আন্তর্জাতিক নেতা নেলসন ম্যান্ডেলা ও প্রখ্যাত অর্থনীতিক অমর্ত্য সেনকে এই পুরস্কার প্রদান করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে অনুষ্ঠানে সম্মাননাপত্র পাঠ করা হয়। সম্মাননাপত্রে বলা হয়, ‘এশিয়াটিক সোসাইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক উপলব্ধি ও শান্তিতে অবদান রাখার জন্য “ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮” প্রদান করে তাঁকে সম্মান জানাচ্ছে।’

পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী তা দেশবাসীর প্রতি উৎসর্গ করে বলেন, ‘বাংলাদেশের মানুষ এই সম্মান পাওয়ার উপযুক্ত। কারণ, তারা ভোটের মাধ্যমে আমাকে ক্ষমতায় এনেছে।’

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…