কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ডা. কাশেম স্মরণে নতুনধারার আলোচনা ও দোয়া

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নতুনধারা বাংলাদেশ এনডিবির প্রেসিডিয়াম মেম্বার, বহুগ্রন্থ প্রণেতা লায়ন ডা. আবুল কাশেম ভূঁইয়ার প্রথম মৃত্যুবার্ষিকী স্মরণে আলোচনা ও দোয়া সভা অনুষ্ঠিত হয়েছে। ৬ জানুয়ারী বেলা ১১ টায় দিবসটিকে কেন্দ্র করে তোপখানা রোডস্থ গীতিকার আহমেদ কায়সার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রেসিডিয়াম মেম্বার ও বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি আবদুল মান্নান আজাদ। নতুনধারার রাজনীতির প্রবর্তক মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। আলোচনায় অংশ নেন নতুনধারা বাংলাদেশ এনডিবির মহাসচিব নিপুন মিস্ত্রী, ঢাকা মহানগর দক্ষিণের উপদেষ্টা বেবী চৌধুরী, অনলাইন প্রেস ইউনিটির কার্যকরী সভাপতি এ্যাড. নূরনবী পাটওয়ারী, সেভ দ্য রোড-এর সদস্য মো. আফসার প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী বলেন, নতুনধারার রাজনীতিকগণ নিরন্তর রাজপথে কাজপথে পরীক্ষায় অবতীর্ণ হয়ে আছে। এই পরীক্ষায় তারা তখনই উত্তীর্ণ হবে, যখন মরহুম ডা. কাশেম সাহেবের মত ভালো মানুষেরা রাজনৈতিকভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নতুনধারার সাথে সম্পৃক্ত হবেন। আমরা সেই অপেক্ষাতেই রাজপথে থাকবো-আছি-ছিলাম মাটি ও মানুষের কল্যাণের জন্য নিবেদিত।

আরও পড়ুন

প্রেস কনফারেন্স ও প্রেস বিজ্ঞপ্তি

নিউজপোর্টাল বন্ধ করাটা আত্মঘাতি হবে : প্রেস ইউনিটি

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম যেই ‘ডিজিটাল বাংলাদেশ’ কথা বলে বর্তমান সরকার পরপর ৩ বার ক্ষমতায় এসেছে এবং আছে, সেই ‘ডিজিটাল বাংলাদেশ’-এর অন্যতম মাধ্যম অ…

প্রেস কনফারেন্স ও প্রেস বিজ্ঞপ্তি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে অনলাইন প্রেস ইউনিটির ৪ দফা

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম করোনা পরিস্থিতিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে অনলাইন প্রেস ইউনিটির ৪ দফা দাবি উপস্থাপন করেছেন নেতৃবৃন্দ। অনলাইন প্রেস ইউন…

সংগঠনের খবর

(ডুফা)-এর প্রথম বার্ষিক সাধারণ সভা

প্রেস বিজ্ঞপ্তি ঢাকা ইউনিভার্সিটি ফ্রেন্ডস অ্যালায়েন্স (ডুফা)-এর প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ পরিস্থিতির কারণে এবারের…