কাগজ২৪ — অবিচল সত্যের পথে

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক ফাউন্ডেশনের কম্বল বিতরন

মো. রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলে স্বেচ্ছাসেবী তরুণদের সংগঠন দশমিক ফাউন্ডেশনের পক্ষ থেকে অসহায় শীতার্ত ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে কম্বল বিতরন করা হয়েছে। টাঙ্গাইল শহরের ৯ নং ওয়ার্ডের কচুয়াডাঙ্গা এয়ারপোর্ট এলাকার একটি মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ৬ জানুয়ারী বুধবার কম্বল বিতরন করা হয়। এছাড়াও সদর উপজেলা, আলোকদিয়া, মাহমুদ নগর ও ছিলিমপুর ইউনিয়নের দেউলি গ্রামে কম্বল বিতরন করা হয়। ওই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি মোঃ রাশেদ খান মেনন (রাসেল), টাঙ্গাইল সদরের কাগমারি-সন্তোষ ফাঁড়ির পুলিশ পরিদর্শক (ওসি) মোঃ মোশারফ হোসেন, দশমিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ মিনারুল ইসলাম, সহ-সভাপতি আমি খান এবং সহ-সভাপতি ফুলের কানিজ ফাতেমা মিম, প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ হাবিবুর রহমান হাবিব, যুগ্ম- মহাসচিব রোহিত সাহা প্রাপ্ত, সাংগঠনিক সম্পাদক তিলোত্তমা খান, কোষাধ্যক্ষ নিলয় সাহা, দপ্তর সম্পাদক মুশফিকুর রহমান রোমান, আকাশ, মুন্নি,পাপ্পু'সহ অন্যান্য সদস্যবৃন্দ। স্বেচ্ছাসেবী তরুণ ছাত্র ছাত্রীদের হাত খরচের জমানো টাকায় প্রায় ৩০০ কম্বল বিতরন করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…