কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দেশের প্রথম ডিজিটাল রোডক্রস মিরপুরে

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নিরাপদভাবে পথচারীদের পার হওয়ার জন্য মিরপুরের রাস্তায় বসানো হয়েছে ডিজিটাল রোডক্রস। মিরপুর-২-এ বসানো এত উন্নত প্রযুক্তির রোড ক্রসিং সিস্টেম এর আগে দেশের কোথাও স্থাপন করতে দেখা যায়নি। মিরপুরের ঢাকা কমার্স কলেজের সামনের রাস্তায় বসানো নতুন এই প্রযুক্তি।

ডিজিটাল রোডক্রসের বিশেষত্ব হচ্ছে, কোনো পথচারী রাস্তা পার হওয়ার জন্য নির্দিষ্ট সুইচে চাপ দিলে নিচ থেকে ট্রাফিক পিলার উঠে দাঁড়াবে। এই পিলারই রাস্তা রোধ করে দাঁড়াবে, ফলে থেমে যাবে গাড়ি। রাস্তা পার হওয়ার পরে স্বয়ংক্রিয়ভাবে এই পিলার আবার রাস্তার নিচে নেমে যাবে।

এর আগে উল্টোপথে যানবাহন চলাচল ঠেকাতে ঢাকার প্রতিরোধক যন্ত্র স্থাপন করা হয়েছিল। কিন্তু কিছু দিনের মধ্যেই যন্ত্রটি অচল হয়ে পড়লে সরিয়ে নেয় ট্রাফিক পুলিশ। সেই যন্ত্রের বিশেষত্ব হলো, কোনো যানবাহন সড়কের উল্টোপথ দিয়ে গেলেই প্রতিরোধক যন্ত্রের সঙ্গে যুক্ত কাঁটাগুলো গাড়ির চাকায় বিঁধে চাকা ফুটো করে দেয়।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…