কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ড্রামের ভেতর গোপালপুরের ভাঙ্গারি ব্যবসায়ীর দ্বী-খন্ডিত লাশ, আটক-৩

ড্রামের ভেতর থেকে টাঙ্গাইলের গোপালপুরের হেলাল উদ্দিন (৩২) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীর দ্বী-খন্ডিত লাশ উদ্বার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে ঘাটাইল পৌরশহরের খিলপাড়া এলাকার পরিত্যক্ত ধান ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ী গোপালপুর উপজেলার ডুবাইল গ্রামের গাজী শেখের ছেলে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছেন। আটকরা হলেন ঘাটাইলের আ. মালেকের ছেলে শাহেদ আলী, মহির উদ্দিন মহুর ছেলে মিন্টু মিয়া ও জড়িনা বেগম।
জানা যায়, প্রায় একযুগ আগে নিহত হেলাল ঘাটাইল উপজেলার চান্দুশী গ্রামের আ. বাছেদের মেয়ে পারভীন আক্তারকে বিয়ে করেন। দীর্ঘদিন ধরে তিনি শশুরবাড়ী ঘরজামাই থেকে ভাঙ্গারী ব্যবসা করে সংসার চালাতেন। গত মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা তাকে মেরে দ্বী-খন্ডিত করে একটি ড্রামে ভরে পরিত্যক্ত ধান ক্ষেতে ফেলে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘাটাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) মাকসুদুল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিহত ব্যবসায়ীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে, কি কারণে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। লাশটি ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ প্রতিনিধি: “সঞ্চয় দুর্দিনের সহায়ক” — এই স্লোগানকে সামনে রেখে সরকারি কর্মচারী কল্যাণ ফোরাম, কিশোরগঞ্জ-এর উদ্যোগে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ…

রাজনীতি

বিএনপি ক্ষমতায় এলে কৃষকদের ‘ফারমার্স কার্ড’ দেওয়া হবে: সালাউদ্দিন টুকু

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আসন্ন নির্বাচনে বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় আসলে এবং দেশ পরিচালনার দায়িত্ব পেলে কৃষকদের ফারমার্স কার্ড করে দেওয়া হবে। সেই…