কাগজ২৪ — অবিচল সত্যের পথে

খানসামা উপজেলা ঢাকাস্থবাসীদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

খানসামা(দিনাজপুর) প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের খানসামা উপজেলার ঢাকাস্থবাসী সংগঠন "ইউনাইটেড খানসামা"  গতকাল ৩০ মে বুধবার ( ৩ রমজান) ঢাকা শ্যামলীর একটি হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করেন। সংগঠনের আমন্ত্রনে ঢাকাস্থ খানসামা উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
উপস্থিত ব্যক্তি বর্গের মধ্যে খানসামার সুযোগ্য সন্তান, বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব মোজাহেদ হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের উপ-সচিব ড. মইনুল হক আনছারী, পররাষ্ট্রমন্ত্রী'র একান্ত সচিব শাহ্‌ সালাউদ্দিন, ইউনাইটেড খানসামার সহ-সভাপতি জনাব শামিম চৌধুরী, ইউনাইটেড খানসামার তরুণ উদ্যোক্তা, ইউনাইটেড খানসামার সাধারণ সম্পাদক মহাব্বত খান, ইউনাইটেড খানসামর সহ-সম্পাদক, (বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক) রকিবুল ইসলাম, প্রতিষ্ঠাতা সেলিম সহ আরও অনেকে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দেশের বাইরে থাকার কারনে  ইউনাইটেড খানসামার সভাপতি জজ আশেকুর রাহমান ও সহ প্রতিষ্ঠাতা এস এম রুহুল আমীন ইফতার মাহফিলে উপস্থিত থাকতে পারেননি । উক্ত মাহফিলে বক্তারা বিভিন্ন কথা তুলে ধরেন । আগামীতে খানসামা উপজেলাবাসী এভাবেই একত্রিত হয়ে খানসামার উন্নয়ণে ভূমিকা রাখতে চান।
এবিষয়ে ইউনাইটেড খানসামার মুখপাত্র এবং প্রতিষ্ঠাতা মহাব্বত খানের সাথে কথা বলে জানা যায়,আগামী কয়েকদিনের মধ্যেই ঢাকায় আরো বড় আকারে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হবে। সেখানে ঢাকাস্থ খানসামার সকলকে আসার জন্য তিনি অনুরোধ করেন।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…