কাগজ২৪ — অবিচল সত্যের পথে

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঢাকা-টাঙ্গাইল-ঢাকা ট্রেন সার্ভিস

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু (পূর্ব) ট্রেন যোগাযোগ। ঢাকা এবং বঙ্গবন্ধু সেতু (পূর্ব) রেলওয়ে স্টেশনের মধ্যে এই ট্রেন চলাচলের ফলে সকাল ৬ টায় টাঙ্গাইল থেকে রওনা দিয়ে ঢাকা এসে অফিস ধরা যাবে।

রেলওয়ের পক্ষ থেকে বলা হচ্ছে বৃহস্পতিবার এ রেলপথ দিয়ে টাঙ্গাইল কমিউটার-১ ও ২ নামে একজোড়া ট্রেন চলাচল করবে। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে যাবে বিকাল ৫ টা ২০ মিনিটে ও বঙ্গবন্ধু সেতু (পূর্বে) পৌঁছাবে রাত ৮ টা ৩০ মিনিটে এবং সেখান থেকে সকাল ৬ টায় ছেড়ে ঢাকায় পৌঁছাবে সকাল ৮ টা ৫০ মিনিটে।

কমলাপুর স্টেশন থেকে উদ্বোধনের মাধ্যমে এটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী এ ট্রেন চলাচল শুরু হওয়ায় টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।

টাঙ্গাইল কমিউটার ট্রেনটি ১০ টি কোচ নিয়ে চলাচল করবে। পূর্বে এই ট্রেনটি তুরাগ নামে ঢাকা-জয়দেবপুরের মধ্যে চলাচল করতো বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…