কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঢাকা মহানগর যুবদল দক্ষিণের সভাপতিকে আটকের অভিযোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলমকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আটক করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।

রিজভী আরও বলেন, জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত জাতীয়তাবাদী যুবদলের সমাবেশ শেষে বাসায় ফেরার পথে মৎস্য ভবন এলাকা থেকে রফিকুলকে আটক করা হয়। এছাড়াও জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে বাসায় ফেরার পথে যুবদলের আরও কয়েকজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাঁদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

কারাবন্দী অবস্থায় লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষকালে গুলিতে সাংবাদিক বুরহান উদ্দিন নিহত হওয়ার প্রতিবাদে আজ সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে যুবদল।

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়ে লেখক মুশতাক ১০ মাস ধরে কারাগারে বন্দী ছিলেন। গত ২৫ ফেব্রুয়ারি রাতে তিনি কারাগারে মারা যান।

১৯ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের সংঘর্ষের সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান সাংবাদিক বুরহান উদ্দিন।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…