কাগজ২৪ — অবিচল সত্যের পথে

'তারেক রহমানকে পাসপোর্টের জন্য নতুনভাবে আবেদন করতে হবে'

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বর্তমানে বাংলাদেশের কোনো পাসপোর্ট নেই জানিয়ে ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান বলেছেন, দেশে ফিরতে তাকে (তারেক রহমান) ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে।

বৃহস্পতিবার বেলা ১১টায় পাসপোর্ট অধিদফতরের আগারগাঁও ডিআইপি সদর দফতরে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

তারেক রহমান সাজাপ্রাপ্ত আসামি হওয়ায় আবেদন করলেও নতুন পাসপোর্ট পাবেন না বলেও জানান মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান।

তিনি বলেন, তারেক রহমানের কাছে যে পাসপোর্ট ছিল, সেটি ২০১৪ সালে জমা দিয়েছেন। এরপর নতুন করে পাসপোর্টের জন্য আর কোনো আবেদন করেননি তিনি। পাসপোর্ট ছাড়াই তিনি যুক্তরাজ্যে অবস্থান করছেন।

এক প্রশ্নের জবাবে মহাপরিচালক আরও বলেন, তারেক রহমান নতুন করে আবেদন করেছেন কিনা তা আমার জানা নেই। তবে আবেদন করলেও আইন অনুযায়ী তিনি নতুন পাসপোর্ট পাবেন না। কারণ আইনে রয়েছে, আবেদনকারী দরখাস্ত পেশের তারিখ থেকে আগের পাঁচ বছরের ভিতরে যেকোনো সময় বাংলাদেশের যেকোনো আদালত দ্বারা নৈতিক স্খলনজনিত কারণে সাজাপ্রাপ্ত অথবা ন্যূনতম দুই বছরের দণ্ডপ্রাপ্ত হলে তিনি পাসপোর্ট পাবেন না।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…