কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ঘাটাইলে একই রাতে তিনটি বাড়িতে গরু চুরি

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার নজুনবাগ পুর্বপাড়া গ্রামে তিনটি বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৬ অক্টোবর) রাতে নজুনবাগের তিনটি বাড়ী থেকে চারটি গরু চুরির এই ঘটনা ঘটে।

গ্রামবাসী সূত্রে জানা যায়, গত রাতে চোরেরা নজুনবাগ এলাকায় একসঙ্গে তিনটি বাড়ি থেকে চারটি গরু নিয়ে চুরি করে নিয়ে পালিয়ে গেছে। সকালে উঠে গৃহস্থরা গোয়াল ঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে হাউমাউ করে কেঁদে ওঠে।

জানা যায়, এর মধ্যে হাতেম আলীর দুইটি গরু, আফসার আলীর একটি এবং ইমান আলীর একটি চুরি হয়েছে। গরুগুলোর মূল্য আনুমানিক এক লক্ষ ৬০ হাজার টাকা।গরুগুলো চুরি হওয়ায় তিন পরিবার বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন। এদিকে একরাতে চারটি গরু চুরি হওয়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এলাকার অধিবাসী সকলেই গরু চুরির শংকায় রয়েছেন।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…