কাগজ২৪ — অবিচল সত্যের পথে

তিস্তায় লাল সংকেত

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

তিস্তার পানি এখন বিপদ সীমার ৪২ সেন্টিমিটার উপর দিয়ে ডালিয়া পয়েন্টে প্রবাহিত হচ্ছে । নিম্নাঞ্চলের মানুষজনকে নিরাপদ স্থানে সরিয়ে যেতে বলা হয়েছে । চলছে মাইকিং । তিস্তায় দেখানো হয়েছে লাল সংকেত । হুমকীর মুখে ব্যারাজের বাইপাস সড়কটি যে কোন মুহুর্তে ধ্বসে যেতে পারে বলে জানিয়েছেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী।  নীলফামারীর ডিমলা উপজেলার  পশ্চিম ছাতনাই, পূর্ব ছাতনাই, খগাখড়ি বাড়ী, ডালিয়া ও ঝুনাগাছ চাপানী ইউনিয়নে বন্যার পানি প্রবাহিত হওয়ায় শিক্ষা প্রতিষ্টানসহ বাড়ীঘর ও আবাদী জমি পানিতে ডূবে গেছে । জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী, শৌলমারী এবং কৈমারী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের প্রায় ২০ হাজার মানুষ পানি বন্দি অবস্থায় দিনযাপন করছে  । যার ফলে এসব এলাকায় পানি বৃদ্ধি হওয়ায় প্রায় ৬০হাজার পরিবার পানি বন্দি । বসতভিটা, আবাদি জমি, গবাদী পশু ও মৎস্য খামারীদের মাছ পানিতে ভেসে গেছে । এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে মৎস্য খামারীরা জানায় । জলঢাকার গোলমুন্ডা ইউনিয়নে ভাবুনচুর মহা বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানগুলোতে ৫ থেকে ৬ ফিট পানি উঠার কারনে সাময়িক পরিক্ষা অনিদিষ্টকালের জন্য বন্ধ আছে ।


  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…