কাগজ২৪ — অবিচল সত্যের পথে

তেঁতুলিয়ায় চৌরাস্তা বাজারে দোকান ও বাড়ি পুড়ে ছাই

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা
ঘটেছে। এতে একটি বাড়িসহ অপর ২টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত
ব্যবসায়ীদের দাবি আগুনে প্রায় ১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২.৩০ মিনিটে বাজারের একটি দোকানের
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে জানা যায়। আগুনে
একটি বাড়ি,কাঠের ফার্নিচারের দোকান ও একটি ঔষধের দোকান পুড়ে যায়।
স্থানীয়রা জানান, রাতে একটি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এরপর
মুহূর্তের মধ্যে আগুন অন্য দোকানগুলোতে ছড়িয়ে পড়লে ব্যবসায়ীরা আগুন
নেভানোর চেষ্টা করে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে চেষ্টা
চালায়। রাত সাড়ে ৩টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে পুড়ে
যায় বাড়িসহ অপর ২টি দোকান।

তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার দেলোয়ার হোসেন জানান,
অগ্নিকাণ্ডের খবর পেয়ে তেঁতুলিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে
পৌঁছায়। ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তাৎক্ষণিকভাবে আগুনে প্রায় ১৯ লাখ টাকার ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…