কাগজ২৪ — অবিচল সত্যের পথে

তেঁতুলিয়ায় মাথা বিহীন যুবকের মরদেহ উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় নদী থেকে অজ্ঞাতপরিচয় (৩৫) এক যুবকের মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার তিরনইহাট ইউনিয়নের রণচণ্ডি ব্রহ্মতোল এলাকায় সুইচগেট নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশের দেয়া তথ্য মতে, সকালে মরদেহটিকে নদীর তীরে ময়লার সঙ্গে আটকে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম মাথাবিহীন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটির মাথা না থাকায় পরিচয় পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে থানায় নিয়মিত আইনে হত্যা মামলা দায়ের করা হবে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…