কাগজ২৪ — অবিচল সত্যের পথে

ত্রাণে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনী

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রোহিঙ্গাদের ত্রাণ কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে সেনাবাহিনী। বিভিন্ন সংস্থা ও ব্যক্তির উদ্যোগে আনা ত্রাণগুলো রাখা হচ্ছে উখিয়ার ডিগ্রী কলেজ মাঠে। সেখান থেকেই নিজস্ব তত্ত্বাবধানে এগুলো বিতরণ করছেন সেনা সদস্যরা। শরণার্থী এবং ত্রাণ দিতে আসা সংস্থা ও ব্যক্তি সবাই সেনাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

গত ২৫ আগস্টের পর মিয়ানমার থেকে সেদেশের সেনাদের বর্বরতার মুখে পালিয়ে আসা সোয়া চার লাখ রোহিঙ্গার মধ্য ত্রাণ বিতরণ নিয়ে ব্যাপক বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ত্রাণ নিতে গিয়ে একাধিকজন নিহতের ঘটনাও ঘটে।

প্রতিদিন বহু সংগঠন ত্রাণ দিতে আসছে। কিন্তু তা সঠিকভাবে বিতরণ করা সম্ভব হচ্ছে না। কেউ একাধিক বার পাচ্ছেন কেউ আবার একবারও না। এমন পরিস্থিতিতে গতকাল শনিবার থেকে মাঠে নামে সেনাবাহিনী। ত্রাণ বিতরণে শৃঙ্খলা ফেরাতে কাজ শুরু করেছে তারা।

যাদের জন্য এ ব্যবস্থা সেই রোহিঙ্গা শরণার্থীরাও বলছেন সেনা বাহিনীর তত্বাবধায়নে ত্রাণ বিতরণ হলে বিশৃংলা বন্ধ করা সম্ভব হবে। তবে এখনো অনেক রোহিঙ্গা ক্যাম্পের বাইরে অবস্থান করায় তাদের ত্রাণ কার্যক্রমের আওতায় আনা যাচ্ছে না। তাদের নিবন্ধন সম্পন্ন করে নির্ধারিত শিবিরে ফিরিয়ে আনাও একটা বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন

জাতীয়

সরকারি ব্যবস্থাপনায় বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠানোর উদ্যোগ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম সরকারি ব্যবস্থাপনায় কোনো খরচ ছাড়াই ১০ হাজার কর্মীকে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও…

জাতীয়

পরবর্তী রাষ্ট্রপতির নাম ঠিক হবে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে দলের পক্ষ থেকে পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কাকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…