কাগজ২৪ — অবিচল সত্যের পথে

‘থার্টি ফার্স্ট’ উদযাপনে র‌্যাবের পরামর্শ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে কারওয়ানবাজারে সংবাদ সম্মেলনে র‍্যাবের গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ বলেন, এবারই প্রথম র‍্যাব ত্রিমাত্রিক ভাবে নিরাপত্তার ব্যবস্থা করেছে।

প্রথম পর্যায়ে অলিতে গলিতে র‍্যাবের সাদা পোশাকের সদস্যরা অবস্থান নেবে। দ্বিতীয় পর্যায়ে র‍্যাবের পোশাকধারী সদস্যরা সারাদেশের বিভিন্ন স্থানে তাদের উপস্থিতির জানান দেবে। এর পাশাপাশি র‍্যাবের সাইবার মনিটরিং দলও নিরাপত্তা রক্ষায় কাজ করবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, থার্টি ফাস্ট নাইটকে কেন্দ্র করে কোথাও কোন হামলার আশঙ্কা এখন পর্যন্ত নেই। কোন নাশকতার হুমকিও নেই। রাজধানীকে মোট তিন ভাগে ভাগ করে থার্টি ফার্স্ট নাইটের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

পরে চলমান করোনা পরিস্থিতির কথা স্মরণ করিয়ে তিনি সকলকে যার যার ঘরে থেকে নতুন বছর ও ‘থার্টি ফার্স্ট নাইট’ পালনের আহ্বান জানান।

আরও পড়ুন

নির্বাচন

ঢাকা-১৩ আসনে বিএনপি সমর্থিত জোটের প্রার্থী ববি হাজ্জাজ

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম বুধবার (১৫ অক্টোবর) রাজধানীতে বিএনপি আয়োজিত পরিচিতি সভায় দলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক ঢাকা-১৩ আসনে বিএন…

অপরাধ

স্টার কাবাব রেস্টুরেন্টের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ১১

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম রাজধানীর বনানী স্টার কাবাবে কাচ্চি বিরিয়ানির সাথে পচা ও গন্ধ টিক্কা দেওয়ায় প্রতিবাদ করায় মারধরের ঘটনায় মামলা দায়ের করেছে…

নির্বাচন

৫ নভেম্বর উপ-নির্বাচন- ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম আজ মঙ্গলবার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশন সভায় সিদ্ধান্ত হয়, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ শূন্…