কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দেওয়ানবাগী পীর মারা গেছেন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

রাজধানীর ফকিরাপুলে অবস্থিত ‘দেওয়ানবাগ দরবার শরীফ’ এর পীর দেওয়ানবাগী মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৮ ডিসেম্বর) ভোর আনুমানিক সাড়ে পাঁচটায় তার শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত রাজধানীর স্কয়ার হাসপাতালে নেয়া হয়। সেখানে ডাক্তাররা ৬.৪৮মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আরামবাগের দেওয়ানবাগ শরীফে ভক্তদের ঢল নামে।

দেওয়ানবাগ শরিফের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, দেওয়ানবাগী পীরের নাম মাহবুব-এ খোদা। তবে তিনি ‘দেওয়ানবাগী’ নামে পরিচিত। ১৯৪৯ সালের ১৪ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম সৈয়দ আবদুর রশিদ সরদার। মা সৈয়দা জোবেদা খাতুন। ছয় ভাই দুই বোনের মধ্যে তিনি সবার ছোট। নিজ এলাকার তালশহর কারিমিয়া আলিয়া মাদ্রাসা থেকে ফাজিল পর্যন্ত পড়াশুনা করেন।

ফরিদপুরে চন্দ্রপাড়া দরবারের প্রতিষ্ঠাতা আবুল ফজল সুলতান আহমেদ চন্দ্রপুরীর হাতে বাইয়াত গ্রহণ করেন দেওয়ানবাগী পীর। এরপর তাঁর মেয়ে হামিদা বেগমকে বিয়ে করেন দেওয়ানবাগী। এর সুবাদে শ্বশুরের কাছ থেকে খিলাফত লাভ করেন। তার কিছু দিন পর নিজেই নারায়ণগঞ্জে দেওয়ানবাগ নামক স্থানে একটি আস্তানা গঠন করেন এবং নিজেকে সুফি সম্রাট পরিচয় দেন। সর্বশেষ মতিঝিলের ১৪৭ আরামবাগ, ঢাকা-১০০০ এই ঠিকানায় একটি দরবার স্থাপন করেন দেওয়ানবাগী।

এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে তার মৃত্যু গুজব ছড়ায়। সে সময় তিনি ইউনাইটেড হাসপাতালে বেশ কিছুদিন চিকিৎসা নিয়ে সুস্থ হন।

আরও পড়ুন

জাতীয়

বাংলাদেশের ইতিহাসে বৃহত্তম জানাজা

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটার দিকে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল…

জাতীয়

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। বিএনপির স্থায়ী কমি…

বিভাগীয় খবর

মৃত্যুর সাথে ৩ দিন পাঞ্জা লড়ে মারা গেল ঘাটাইলের নাজমুল

মোঃ সবুজ সরকার সৌরভ, ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বগা ডেংরাচালা এলাকায় প্রতিপক্ষের হামলায় পিতা সহ দুই ছেলে আহত…