কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় পুলিশের এএসআই নিহত


 

ভূপেন্দ্র নাথ রায়, দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় গাইবান্ধা-পলাশবাড়ী থানার এক  এএসআই নিহত হয়েছে। ফুলবাড়ী থানার প্রাপ্ত খবরো জানা যায়, গতকাল ৭ জুন বুধবার সন্ধা ৬ টায় মটোরসাইকেলে দিনাজপুর থেকে কর্মস্থল পলাশবাড়ী যাবার পথে দিনাজপুরের নবাগঞ্জ সোনামুখি মোড়ে একটি দ্রুতগামী ট্রাক এএসআই ফজির আহমেদের মোটরসাইকেলকে পেছন থেকে ধাক্কা দেয়। ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এএসআই ফজির আহমেদ রাস্তায় ছিটকে পড়ে গুরুতর জখম হন। স্থানিয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত দলারদর্গা নামের একটি স্থানীয় বেসরকারি হাসপাতালে ভর্তি করায়। সেখানে তার উন্নতি না হওয়ায় রাত ৮টা ১৫ মিনিটে দিনাজপুর ফুলবাড়ী উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করান হয়। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ৯ ঘটিকায় এএসআই ফজির আহমেদের মৃত্যু হয়। মৃত এএসআই ফজির আহমেদ দিনাজপুর সদর কোতোয়ালি থানার জামালপুর ছড়াকুড়ি গ্রামোর জয়নাল আবেদিনর ছেলে। তার মৃত্যুতে পরিবারে গভীর শোক পড়েছে। জানা যায়, রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা রেকর্ড করা হয়নি।


  • কাগজটুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…