কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দিনাজপুরে ছাত্রলীগ নেতা ছুরিকাহত

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের পার্বতীপুরে ছাত্রলীগ নেতাকে ছুরিকাহত করেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টায় ধুপিপাড়া এলাকায়। জানা যায়, রইসুল ইসলাম সোহেল (২৬)  মোটরসাইকেল যোগে শহরের ধুপিপাড়া বাড়ীতে প্রবেশকালে গলির মধ্যে ওৎ পেতে থাকা দূর্বত্তরা তাকে অর্তকিত ভাবে হামলা চালিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তার চিৎকারে তার মা ও বাবা সাংবাদিক আব্দুল কাদির বাড়ী থেকে বের হয়ে সোহেলকে রাস্তায় এ অবস্থায় দেখতে পেয়ে দ্রুত স্থানীয় হলদীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সোহেলের অবস্থা গুরুত্বর হলে ডাক্তার তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। আজ ২২ জুলাই রবিবার এ রির্পোট লেখা পর্যন্ত সোহেলের অবস্থা আশংখাজনক বলে জানিয়ে চিকিৎসকরা। পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ রাতেই ঘটনাস্থল থেকে রক্তমাখা ছুরি উদ্ধার করেছে।এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…