কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দিনাজপুরে মৃত গরুর পর এবার রুগ্ন গরুর মাংস আটক।। কসাই পলাতক

দিনাজপুর প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
দিনাজপুরের চিরিরবন্দরে একদিনের মাথায় আবারো অসুস্থ রুগ্ন গরুর মাংস আটক করেছে চিরিরবন্দর থানা পুলিশ। এর আগে গত সোমবার মৃত গরুর মাংস আটক করে চিরিরবন্দর থানা পুলিশ। আজ বুধবার গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল লতিফ ফোর্সসহ উপজেলার দেবীগঞ্জ বাজারের মাংসের দোকানে অভিযান চালায়। রুগ্ন গরু জবাই করে মাংস বিক্রির উদ্দেশে পসরা সাজানোর সময় মাংস আটক করলেও কসাই পালিয়ে যায়।
সূত্র জানায়, রুগ্ন গরু জবাই করা কসাই উপজেলার ভবানীপুর গ্রামের ছলিম উদ্দিনের পুত্র মো. রশিদুল ইসলাম (৩৮)। মাংস আটক কালে তার বাবা ছলিম উদ্দিন উপস্থিত ছিলেন। এ বিষয়ে চিরিরবন্দর থানার  অফিসার ইনচার্জ মো. হারেসুল ইসলাম সাথে কথা হলে তিনি মাংস আটকের সত্যতা স্বীকার করেন। তিনি জানান,আসামী পলাতক থাকায় ওই মাংস জনসম্মূখে মাটিতে পুতে রাখা হবে। নাম প্রকাশে অনিচ্ছুক দেবীগঞ্জ বাজারের কয়েকজন দোকানদার জানান, দুই মাস আগেও কসাই রশিদুল এ ধরণের রুগ্ন বা মরা গরু জবাই করে। এনিয়ে স্থানীয় প্রশাসন বিষয়টি কৌশলে ধামা-চাপা দেয়। আজ রশিদুল পলাতকের বিষয়টি এলাকায় ব্যাপক গুঞ্জনের সৃষ্টি করেছে।

  • কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…