কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

 

অনলাইন ডেস্ক । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুর সদর উপজেলার বাশেরহাট ব্র্যাক ট্রেনিং সেন্টার সংলগ্ন এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মো. মিজানুর রহমান পাটোয়ারি (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১০টার দিকে দিনাজপুর-দশমাইল মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। নিহত মিজানুর জেলার বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের কাজল গ্রামের মো. ইসমাইল হোসেনের ছেলে।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে দিনাজপুর শহর থেকে মোটরসাইকেলযোগে বাড়ি যাওয়ার সময় বাশেরহাট ব্র্যাক ট্রেনিং সেন্টার সংলগ্ন এলাকায় ট্রাক্টরের ধাক্কায় মিজানুর গুরুতর আহত হয়। উদ্ধার করে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…