কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় জলঢাকার ৪ জন নিহত

এস কে রায়, নীলফামারী প্রতিনিধি  । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় চার জন নিহত হয়েছে। নিহতদের বাড়ি নীলফামারীর জলঢাকা উপজেলায়।

 আজ শনিবার সকাল সাড়ে ৭ টার দিকে পিকআপ রিকশাভ্যান কে চাপা দিলে ঘটনাস্থলেই চারজন আরোহী নিহত হোন।
রিকশা ভ্যানে থাকা আরো তিন যাত্রী গুরুতর আহত হয়েছেন ।
নিহত ব্যক্তিরা হলেন জলঢাকা উপজেলার কৈমারী ইউনিউনের শৌলমারী রাবোদী গ্রামের অমূল্য চন্দ্র রায় (৬৫), হাবু রাম (৭০), মতি রঙিলা (৬০) ও নেহালী গ্রামের সুশিলী রানী (৪৫)।
বীরগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান জানান, হতাহত ব্যক্তিরা চারটি ভ্যানে করে জলঢাকা থেকে দিনাজপুরের কাহারোলে কান্তজিউ মন্দিরে ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা মেলার রাস উৎসবে অংশ নিতে যাচ্ছিলেন।
 সকাল সাড়ে ৭টার দিকে বীরগঞ্জ পৌর শহরের শালবাগান এলাকায় চলন্ত একটি পিকআপ দুটি ভ্যানকে চাপা দেয়। ঘটনাস্থলে চারজন নিহত হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ জানান, পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে কিন্তু চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।

লাশ উদ্ধারের পর পুলিশ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



কাগজ টুয়েন্টিফোর বিডি ডটকম এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…