কাগজ২৪ — অবিচল সত্যের পথে

পাবনার পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক; মুক্তিযোদ্ধা সেলিম দূর্বৃত্তের গুলিতে নিহত

সৈয়দ আকতারুজ্জামান রুমী, পাবনা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান সেলিমকে (৬২) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ৯টার দিকে পাকশী ইউনিয়নের রূপপুর গ্রামে তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

মুস্তাফিজুর রহমান সেলিমের ছোট ভাই রুবেল হোসেন জানান, রাত ৯টার দিকে রূপপুর বিবিসি বাজার থেকে হেঁটে তিনি বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির সামনে এসে পৌঁছুলে কয়েকজন দুর্বৃত্ত একটি মোটর সাইকেল থেকে কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে পালিয়ে যায়। তার চিৎকারে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হওয়ায় রাত ১০টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শফিকুল ইসলাম শামিম জানান, তিনি বুকে ও পিঠে একাধিক গুলিবিদ্ধ হয়েছিলেন। একটি গুলি বের করার পর তাকে দ্রুত রাজশাহীতে স্থানান্তর করা হয়। কিন্তু পথিমধ্যে তিনি মারা যান।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা, কি কারণে মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করেছে তা এখনও জানা যায়নি। গুলিবিদ্ধ হওয়ার পর হাসপাতালে আসা পর্যন্ত তার জ্ঞান ছিল। কিন্তু রাতের আঁধারে হওয়ায় কাউকে চিনতে পারেননি বলে জানিয়েছিলেন। ঘটনা তদন্তে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…