কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দেবীগঞ্জে দুই দিনে তিন নারীর আত্মহত্যাঃ উদ্বেগে এলাকাবাসী

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে গত দুই দিনে তিন নারী আত্মহত্যা করেছেন।
সোমবার (১৮মার্চ) বিকালে দেবীগঞ্জ পৌরসভার থানা পাড়া গ্রামের সাখওয়াত হোসেনের স্ত্রী আর্জিনা বেগম (৩৬) নিজ শয়ন ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পরদিন মঙ্গলবার (১৯মার্চ) সকালে দেবীডুবা ইউনিয়নের টাকাহারা প্রধান পাড়ার অমূল্য চন্দ্রের মেয়ে সাগরিকা রায় (১২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। একই দিন সন্ধ্যায় পামুলী ইউনিয়নের পূর্ব ভূল্লীপাড়ায় জিয়ারুল হকের স্ত্রী রাশেদা বেগম (৩৯) গোয়াল ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনা সূত্রে জানা যায় পারিবারিক কলহের কারণে তারা আত্মহত্যা করেছে। এদিকে আত্মহত্যার ঘটনা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এলাকায় চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে।

এ ঘটনায় দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো রবিউল হাসান সরকার জানান, আত্মহত্যার ঘটনায় তিনটি অপমৃত্যু মামলা হয়েছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…