কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দেবীগঞ্জে পুকুর থেকে স্কুল ছাত্রীর লাশ উদ্ধার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে পুকুর থেকে এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। নিহত স্কুল ছাত্রীর নাম কবিতা রানী (১৫)।
বৃহস্পতিবার দেবীগঞ্জ উপজেলাধীন পামুলি ইউনিয়নের শান্তিরহাট ডাঙ্গাপাড়া এলাকায় পুকুর থেকে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

নিহত কবিতা একই এলাকার রাজেন্দ্রনাথের মেয়ে এবং পামুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, কবিতা বুধবার (২৫ জুলাই) রাত থেকে নিখোঁজ ছিল। অনেক রাত পর্যন্ত খোঁজাখুঁজির পরও কবিতার কোন সন্ধান পান নি পরিবারের সদস্যরা। আজ সকালে পুনরায় খোঁজ করা হলে বাড়ির পাশের একটি পুকুরে লাশ খুঁজে পাওয়া যায়।
লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে দেবীগঞ্জ থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয়রা ধারণা করছেন, কবিতা আত্মহত্যা করেন নি। তাকে ধর্ষণের পর পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম পুকুর থেকে লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্যে লাশ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এখনো কোন মামলা দায়ের করা হয় নি। তবে পুলিশের পক্ষ থেকে অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে আমিনুল ইসলাম জানান।

আরও পড়ুন

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…