কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি নিহত

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ট্রাকের ধাক্কায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নিহত হয়েছেন।

মঙ্গলবার (০৮ অক্টোবর) আনুমানিক রাত ৮ টায় উপজেলার বিজয় চত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আজিজ শাহ (৬৫)। আজিজ শাহ উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের পাইকান পাড়া এলাকার মৃত হাসিম উদ্দিন শাহের পুত্র। তিনি উপজেলার সুন্দরদিঘী ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য।

প্রত্যক্ষদর্শীদের দেয়া তথ্যমতে, আজিজ শাহ মোটরসাইকেল থামিয়ে বিজয় চত্বর মোড়ে মুঠোফোনে কথা বলছিলেন। এই সময় ডোমার থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একটি ট্রাক পেছন থেকে আজিজ শাহের মোটরসাইকেলে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন।এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

ট্রাক নিয়ে চালক দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে দেবীগঞ্জ মডেল প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে সাধারন জনগন ট্রাকটিকে (ঢাকা মেট্রো ট- ১৮২৪১১) চালকসহ আটক করেন।

আটক চালকের নাম আমিনুল ইসলাম। তিনি সদর উপজেলার রামের ডাঙ্গা এলাকার আব্দুল গণির ছেলে।

দেবীগঞ্জ-বোদা সার্কেলের সহকারী পুলিশ সুপার একরামুল হক ঘটনা নিশ্চিত করেন। ট্রাকের চালক ও ট্রাকটিকে আটক করে দেবীগঞ্জ থানায় নিয়ে আসা হয়েছে। এই ব্যাপারে দেবীগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…