কাগজ২৪ — অবিচল সত্যের পথে

দেবীগঞ্জে ১২ দিনের শিশুকে হত্যার দায়ে মামী গ্রেফতার

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ দিন বয়সের শিশুকে হত্যার অভিযোগে মামী নীলুফাকে গ্রেফতার করা হয়েছে। সোমবার এই নির্মম ঘটানা ঘটে। পরিকল্পিতভাবে ওই শিশুকে পুকুরের পানিতে ফেলে হত্যার অভিযোগে দেবীগঞ্জ থানা পুলিশ ইতিমধ্যে নীলুফাকে গ্রেফতার করেছে।

সোমবার দেবীগঞ্জ উপজেলাধীন সোনাহার ইউনিয়নের মল্লিকাদহ ক্লাবগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোনাহার মল্লিকাদহ ক্লাবগঞ্জ এলাকার শাহিদা আক্তারের বিয়ে হয় নীলফামারী জেলা সদরের গোড় গ্রাম মাঝপাড়া এলাকার মনোয়ার হোসেনের সাথে। গত এক মাস আগে সন্তানসম্ভবা শাহিদা সন্তান প্রসবের জন্য তার বাবার বাড়িতে আসেন। এটিই তার প্রথম সন্তান। গত ১৪ জুন কোন অস্ত্রপচার ছাড়াই বাবার বাড়িতেই তিনি একটি ছেলে সন্তান প্রসব করেন। ছেলের নাম রাখেন সামিউল আলম। সন্তান প্রসবের জন্য বাবার বাড়িতে আসার পর থেকেই শাহিদার সাথে তার বড় ভাই আব্দুস সামাদের স্ত্রী নীলুফা বেগমের সাথে ছোট খাটো বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকতো। সন্তান প্রসবের পর তাদের মধ্যে ঝগড়া আরও বেড়ে যায়। সোমবার সকালে নীলুফা তার ১২ দিনের ভাগিনাকে কোলে নিয়ে এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে ফেলে দেয়। পরে পরিবারের লোকজন পুকুর থেকে ওই শিশুকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় দেবীগঞ্জ থানা পুলিশ নীলুফা বেগমকে গ্রেফতার করেছে।

দেবীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম পরিকল্পিত ভাবে শিশু হত্যার বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় শিশুটির মা বাদি হয়ে নীলুফা বেগমকে আসামী করে থানায় একটি হত্যা মামলা করেছে। শিশু হত্যার অভিযোগে ওই নারীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…