কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আগুনে ইলেকট্রনিক্স দোকান পুড়ে ছাই

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আগুনে একটি ইলেকট্রনিক্স দোকান পুড়ে ছাই হয়েছে। এতে প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের মালঞ্চি বাজারে মঙ্গলবার(১৬ মার্চ) রাত ২টায় এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়,মালঞ্চি বাজারে মা ইলেকট্রনিক্স দোকানে সট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। এতে শফিকুল ইসলামের মা ইলেকট্রনিক্স দোকানের যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায়।বাজারের নৈশ্য প্রহরী দোকানের মালিক শফিকুল ইসলামকে আগুন লাগা ঘটনার সংবাদ জানানো হলে,রাতেই তিনি সহ এলাকাবাসীরা এসে আগুন নিভাতে সক্ষম হয়।ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে যায়।মা ইলেকট্রনিক্স দোকানের মালিক শফিকুল ইসলাম জানান,আমার দোকানে কম্পিউটার,ফটোস্ট্যাট,লেমিনেটিং মেশিনসহ ইলেকট্রনিক্সের মালামালসহ প্রায় সাড়ে ৪ লক্ষাধিক টাকার মাল পুড়ে গেছে।এই দোকানের উপর নির্ভর করে আমার সংসার চলতো।আগুন লেগে সেই দোকানের সব মালামাল পুড়ে গেছে।আমি এখন অসহায় হয়ে পড়েছি।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…