কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নওগাঁর নিয়ামতপুরে গলায় চাদর পেঁচিয়ে যুবকের আত্মহত্যা ।

 

ভূপাল চন্দ্র রায়
নওগাঁ জেলা প্রতিনিধি
কাগজটোয়েন্টিফোরবিডিডটকম
 চাদর গলায় পেঁচিয়ে শ্রী জয়ন্ত চন্দ্র বর্মন(২২)  নামে এক যুবক আত্মহত্যা করেছেন। মঙ্গলবার ২৭ জুলাই রাতে খাওয়া দাওয়া শেষে নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের গাংগোর কাওয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তিনি ওই গ্রামের শ্রী সুপথ চন্দ্র বর্মনের ছেলে। খবর পেয়ে বুধবার ২৮ জুলাই সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায় পুলিশ।
জানা গেছে, মঙ্গলবার রাতে জয়ন্ত চন্দ্র বর্মন খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে যায়। জয়ন্তের মা ঘুম থেকে উঠে ছেলের ঘরে গেলে ছেলেকে সিলিং ফ্যানের সাথে চাদর পেঁচিয়ে ঝুলে থাকতে দেখতে পায়। মার চিৎকারে পরিবারের অন্যান্যরা এগিয়ে আসলে দা দিয়ে চাদর কেটে মাটিতে নামায়।
ঘটনার বিষয়ে নিয়ামতপুর  থানার অফিসার ইন চার্জ হুমায়ন কবির জানান, শ্রী জয়ন্ত চন্দ্র বর্মন গলায় চাদর পেঁচিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর (ইউডি) মামলা দায়ের করে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলেও জানান ।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…

জাতীয়

গাজী নজরুলকে ঘিরে বিতর্কে বিব্রত জামায়াত

নারী কেলেঙ্কারিকে কেন্দ্র করে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সৃষ্ট বিতর্কে অস্বস্তিতে পড়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির দাবি, তাঁর ব্য…