কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নওগাঁর নিয়ামতপুরে দুজন করোনা পজিটিভ

ভূপাল চন্দ্র রায়,  নওগাঁ জেলা প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নওগাঁর নিয়ামতপুর উপজেলায় দুজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। জানা যায়, উপজেলার চন্দননগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের আকবর আলীর ছেলে আল মামুন (৩০) ও শ্রীমন্তপুর ইউনিয়নের ভাতরন্ড গ্রামের বনমালী বর্মনের ছেলে জয়ন্ত বর্মনের (২৫) শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

শ্রীমন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহারুল ইসলাম বলেন, জয়ন্ত ঢাকায় লেখাপড়া করছিল। ঢাকা থেকে জ্বর নিয়ে বাড়ি ফিরে এসে পরীক্ষা করে তার করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, বর্তমানে আবার করোনা ভাইরাস বাড়ছে। এ সময় আমাদের সচেতন হতে হবে। ঘরের বাইরে বের হলে সবসময় আমাদের অবশ্যই মাস্ক পরে থাকতে হবে। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধিও মেনে চলতে হবে।

আরও পড়ুন

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

গ্রেফতার

একমাত্র ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মা-বাবার

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় একমাত্র ছেলের ছুরিকাঘাতে মা ও বাবার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার পর অভিযুক্ত ছেলেকে নিজ বা…