কাগজ২৪ — অবিচল সত্যের পথে

নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গোপালপুরে ঘুড়ি উৎসব

মো. সেলিম হোসেন, গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম

নববর্ষ উদযাপন উপলক্ষ্যে গোপালপুর পৌরশহরের সূতি বলাটা গ্রামে বাংলার ঐতিহাসিক ও সর্বাধিক জনপ্রিয় খেলা ‘ঘুড়ি উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বলাটা যুব সংসদের আয়োজনে বলাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উৎসবের শুভ উদ্বোধন করেন গোপালপুর প্রেসক্লাব সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীন ও বলাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুনা খাতুন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মো. সেলিম হোসেন, উৎসব উদযাপন কমিটির আহবায়ক সুজন মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ। ঘুড়ি উৎসবে শতাধিক প্রতিযোগি অংশগ্রহন করেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন

সংগঠনের খবর

টাঙ্গাইল সোসাইটির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন

অনলাইন ডেক্স । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম টাঙ্গাইল সোসাইটি, ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভব…

বিভাগীয় খবর

‘পাবনা পৌরসভার উন্নয়নে মেয়র প্রার্থীদের ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

আর কে আকাশ, পাবনা, বিশেষ প্রতিনিধি । কাগজটোয়েন্টিফোরবিডিডটকম পাবনা জেলার ১৯৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম পৌর স্বাধীনতা চত্বরে ‘পা…

বিভাগীয় খবর

এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আর কে আকাশ, পাবনা প্রতিনিধি: এডওয়ার্ড ফিটনেস ক্লাব পাবনার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অ…